kolkata

3 years ago

Kolkata High Court Hanuman Jayanti : হনুমান জয়ন্তীর আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যগুলোকে সতর্ক করল হাইকোর্ট

Kolkata High Court
Kolkata High Court

 

কলকাতা, ৫ এপ্রিল  : হনুমান জয়ন্তী নিয়ে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনে রাজ্য পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে বলেছে আদালত। এই অবস্থায় আইনশৃঙ্খলা নিয়েও রাজ্যগুলোকে সতর্ক করল কেন্দ্র।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে টুইটারে জানানো হয়, “হনুমান জয়ন্তীর প্রস্তুতির জন্য মন্ত্রক সমস্ত রাজ্যকে একটি পরামর্শ জারি করেছে। বিভিন্ন সরকারকে আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে যাতে উৎসব পালন হতে পারে, সে ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন যে কোনোও বিষয়ের উপর নজরদারি নিশ্চিত করতে হবে।“

বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিভঘ্ননম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে রাজ্য পুলিশকে সাহায্য করবে আধা সামরিক বাহিনী। কোন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর কতটা সাহায্য প্রয়োজন, তা দেখার ভার রাজ্য পুলিশেরই, মন্তব্য ডিভিশন বেঞ্চের।


You might also like!