kolkata

3 years ago

Bidyut Chakrabarty comments on Durga Puja: দুর্গাপুজো নিয়ে বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্য ঘিরে বিতর্ক, রিপোর্ট তলব পিএমও’র

Vidyut Chakraborty
Vidyut Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ফের বিতর্কে জড়ালেন বিশ্বভারতীর উপাচার্য  বিদ্যুৎ চক্রবর্তী। উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি বিশ্বভারতীর উপাসনা গৃহে বসন্তউৎসব নিয়ে কথা বলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখানেই ওঠে দুর্গাপুজো প্রসঙ্গ। বলেন, “আপনারা জানেন আজ দুর্গাপুজো বিশ্বের অন্যতম পুজো হিসেবে স্বীকৃত। কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায়, দুর্গাপুজো শুরু হয়েছিল ব্রিটিশদের পদলেহন করতে। তৎকালীন রাজাদের মধ্যে প্রতিযোগীতা হত, কে ইংরেজদের দুর্গাপুজোর মঞ্চে আনতে পারবে। অনেক অনুষ্ঠানের আয়োজন করা হত। অনেক পানীয়ের ব্যবস্থাও থাকত। পরবর্তীতে দুর্গাপুজো একটা ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।” 

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ১০ মার্চ শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোকে রিপোর্ট তলব করল পিএমও। 

এর আগেও, বিশ্বভারতীর উপাচার্য একাধিকবার নানারকম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তাঁর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন পড়ুয়া, আবাসিকরাও। এবার দুর্গাপুজো নিয়ে উপাচার্যের মন্তব্য ঘিরে  সৃষ্টি হল। প্রসঙ্গত, নিরাকার ব্রহ্মের উপাসনা হয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের এই উপাসনা গৃহে। তবে দুর্গাপুজো নিয়ে এই বিরুপ মন্তব্য বাঙালির ভাবাবেগে যে জোরালো আঘাত হেনেছে তা বলার অপেক্ষা রাখে না। 

You might also like!