Breaking News

 

kolkata

3 years ago

Gangasagar 2023 : ঘন কুয়াশায় দীর্ঘক্ষণ বন্ধ থাকল ভেসেল পরিষেবা, বিপাকে সাগরমুখী তীর্থযাত্রীরা

Gangasagar
Gangasagar

 

কলকাতা, ১৪ জানুয়ারি : ঘন কুয়াশা বিপাকে ফেলল গঙ্গাসাগরমুখী অসংখ্য তীর্থযাত্রীদের। কুয়াশার দাপটে শুক্রবার রাত ৯টার পর থেকে কাকদ্বীপের লট নম্বর-৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। শনিবার সকাল আটটা পর্যন্ত বন্ধ ছিল লট নম্বর-৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা। যার ফলে শুক্রবার রাত থেকে প্রচুর পুণ্যার্থী আটকে থাকেন ৮ নম্বর লটে।

এ দিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকে নামখানা-‌ বেনুবন পয়েন্টের লঞ্চ পরিষেবা ও বাস পরিষেবাও পুরোপুরি বন্ধ থাকে। অত্যধিক কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। তার মধ্যেই ভোররাত ৩টে ৪৫ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল আচমকাই চম্পাহাটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ট্রেনটির ইঞ্জিনে গোলযোগ দেখা দিয়েছিল। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাতিল হয় ভোর ৪টে ৩২ এবং সকাল ৬টা ১৭ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ ট্রেন। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

You might also like!