
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ চির ঘুমের দেশেম্পাড়ি দেন সাহিত্যিক সমরেশ মজুমদার । মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। হাসপাতাল সূত্রে খবর, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি করানো হয়েছিল সাহিত্যিককে। এর পর তাঁর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি-র সমস্যা ছিল। ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ও (স্লিপ অ্যাপনিয়া) বাড়তে থাকে।
প্রয়াত সাহিত্যিকের কন্যা দোয়েল মজুমদার জানান অনাড়ম্বর ভাবেই সাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হল কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার আগে পর্যন্ত দেহ শায়িত ছিল সাহিত্যিকের শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে।প্রসঙ্গত, প্রয়াত সাহিত্যিকের আচার-অনুষ্ঠানে বিশ্বাস ছিল না। তাই আড়ম্বর করে কোনও আচার-অনুষ্ঠান হয়নি। দুপুর ১টা নাগাদ নিমতলা মহাশ্মশানে সাধারণ ভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়।
