
কলকাতা, ১০ মে : এসএসকেএম হাসপাতালের কার্জন ওয়ার্ড থেকে পালাল পকসো মামলায় বিচারাধীন বন্দি।
পাথরপ্রতিমা থানার মামলায় বারুইপুর জেলে বন্দি ছিলেন সূর্যকান্ত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আজ ভোরে কার্জন ওয়ার্ড পালান বছর ৪৭-এর ওই বন্দি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ওই বন্দির ছবি এবং বিস্তারিত তথ্য রাজ্যের সমস্ত থানাকে পাঠানো হয়েছে। হাসপাতাল ও আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
