kolkata

3 years ago

Police Raid in Belgharia : বেলঘরিয়ায় পুলিশের গোপন অভিযান, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত 'তৃণমূল' কর্মী

Trinamool Ledar  caught with firearms
Trinamool Ledar caught with firearms

 

বেলঘড়িয়া, ১২ এপ্রিল : আগ্নেয়াস্ত্র-সহ ধৃত এক তৃণমূল কর্মী। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কেন, কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিল যুবক, তা জানার চেষ্টা করছে পুলিশ। যদিও তৃণমূলের দাবি, দল এধরনের বিষয় সমর্থন করে না। আইন আইনের পথে চলবে। অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত যুবকের নাম শুভঙ্কর ভৌমিক ওরফে শুভ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে যতীন দাস নগর এলাকা থেকে অভিযান চালায় বেলঘরিয়া থানার পুলিশ। সেখান থেকে কামারহাটি এলাকায় তৃণমূল কর্মীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুভঙ্কর ভৌমিক নামে ওই যুবক আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাকপুর আদালতে পাঠানো হবে।

You might also like!