kolkata

3 years ago

Firhat Hakim : শহর জুড়ে বাড়ছে ডেঙ্গীর প্রকোপ! সাবধান হতে জেনে নিন কী কী নির্দেশ দিলেন মেয়র

Firhat Hakim
Firhat Hakim

 

কলকাতা, ২৬ নভেম্বর  : ডেঙ্গি সংক্রমণ নিয়ে পুরসভার দিক থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এলাকার মানুষদের আরও সাবধান হতে হবে।কলকাতার মেয়র ফিরহাদ এলাকা পরিদর্শন করতে এসে শনিবার এ কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গি মোকাবিলায় যেন কোনও রকম পরিকাঠামোগত ফাঁক না থাকে। কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডে এদিন তিনি হাজির হন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মলয় মজুমদার। ফিরহাদ জানান, কলকাতার রাস্তা পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে অ্যান্টি-লার্ভা স্প্রে ছড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার সঙ্গে দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা। কিন্তু, সব শেষে মানুষদের নিজেদের সচেতন হতে হবে।

ফিরহাদ বলেন, ‘‘কিছু ক্ষণ আগে একটি বাড়ির সামনে খালি জায়গায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম, কিছু দইয়ের হাঁড়ি পড়ে রয়েছে। ওই হাঁড়িতে জল জমে ডেঙ্গির মশা হলে আমাকে গিয়ে চেতলায় কামড়াবে না। এখানকার লোককেই কামড়াবে। নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছি।’’

কারও বাড়ির ছাদে জল জমে থাকলে বা এসির ভেন্টে জল জমে থাকলে সেখান থেকেও ডেঙ্গির মশা ছড়াতে পারে বলে জানিয়েছেন তিনি। তাই মানুষদের নিজেদের স্বার্থে সচেতন হতে হবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র। ডেঙ্গি নিয়ে সচেতন করার পরেও যাঁরা নিয়ম মেনে চলছেন না, তা নিয়ে আইন আনার চিন্তাভাবনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, ‘‘প্রত্যেক বাড়ির সামনে একটা করে পুলিশ দাঁড়িয়ে থাকবে, কলকাতায় এত পুলিশ নেই।’’


You might also like!