Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Mamata Banerjee : হিমাচলের প্রাকৃতিক বিপর্যয়ে ১ কোটি টাকা সাহায্য দিল রাজ্য সরকার

Mamata Banerjee (File picture )
Mamata Banerjee (File picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন অবস্থা দেবশহর হিমাচল প্রদেশের। আমত পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে হিমাচল সরকারকে। মুখ্যমন্ত্রী নিজেই এই খবর জানিয়েছেন। তবে এই সাহায্যে তিনি নিজেও খুব একটা খুশি নন। খানিকটা আক্ষেপের সুরেই তিনি বলেন, ”আমরা গরিব সরকার। এর বেশি আর কী করে পারব?” 

গত জুলাইতে হিমাচল প্রদেশ ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে। লাগাতার প্রবল বৃষ্টিকে একসময়ে ‘বিপর্যয়’ বলেই ঘোষণা করে দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। বৃষ্টি ও ধসের কারণে মৃতের সংখ্যা ৮০ ছুঁইছুঁই। প্রায় দশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।বন্যা বিপর্যস্ত হিমাচলের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

গত মাসের শেষ দিকে বিপর্যস্ত হিমাচল পুনর্গঠনের জন্য আলাদা করে ২০০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র। মোট ৩৬০ কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এবার পশ্চিমবঙ্গ পাশে দাঁড়াল বৃষ্টি বিধ্বস্ত হিমাচলের। ১ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক বলে প্রার্থনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

You might also like!