kolkata

3 years ago

Kolkata News: প্রকাশ্যে যতই সংঘাত থাকুক বিধানসভায় রাজ্যের দাবি, কেন্দ্রের সঙ্গে কোনও সংঘাত নেই

The state claims that there is no conflict with the Centre
The state claims that there is no conflict with the Centre

 

কলকাতা, ২৮ নভেম্বর : সাম্প্রতিককালে প্রকাশ্যে বারবার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী বিধায়কের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী অবশ্য জানালেন এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে তাঁদের সরকারের কোনও সংঘাত নেই। কখনও ব্যয়বরাদ্দের পরিমাণ, কখনও বা নামকরণ, সামাজিক প্রকল্পগুলি নিয়ে বারবার সংঘাতে জড়িয়েছে কেন্দ্র এবং রাজ্য। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী সরকারের কাছে জানতে চান, যে সব সামাজিক প্রকল্প কেন্দ্রের তরফে চালু করা হয়েছে, সেগুলি রাজ্য সরকার আলাদা করে চালু করতে চাইছে কেন?

প্রশ্নের উত্তর দিতে উঠে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিষয়ক দফতরের মন্ত্রী শশী পাঁজা জানান, কেন্দ্র শুধু দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের জন্যই প্রকল্পগুলি চালু করেছে। একই সঙ্গে তাঁর দাবি, রাজ্যের তৃণমূল সরকার প্রয়োজনীয়তা বুঝে সব শ্রেণির মানুষের জন্যই এই প্রকল্প চালু করেছে। এ ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কোনও বিরোধ নেই, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী।

You might also like!