Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Narendra Modi - Sukanta Majumdar : কলকাতায় লক্ষ কণ্ঠে গীতাপাঠে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে দিল্লি গেলেন রাজ্য বিজেপির সভাপতি

Sukanta Majumdar -Narendra Modi  (File Picture)
Sukanta Majumdar -Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি পরিষদের উদ্যোগে আগামী মাসে কলকাতায় লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর বসতে চলেছে। এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি চাইছেন উদ্যোক্তা ও রাজ্য বিজেপি। তাঁকে আমন্ত্রণ জানাতে শুক্রবার সকালে দিল্লি উড়ে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

 দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানান, ”সনাতন ধর্মের মঠ মন্দিরের তরফ থেকে একটি সংস্থা গঠন করা হয়েছে, তাদের প্রতিনিধিদের নিয়ে আমি আজ যাচ্ছি। আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন এক লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠ হবে। তার মাঝে প্রধানমন্ত্রী যাতে উপস্থিত থাকেন, সেই উদ্দেশে দিল্লি যাচ্ছি।”

আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ ধর্মীয় সংগঠন সনাতন সংস্কৃতি পরিষদ সূত্রে খবর, ওইদিন অন্তত এক লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠের কর্মসূচি নেওয়া হয়েছে। ব্রিগেডে হবে এই গীতাপাঠের আসর। এই আসরে দ্বারকার শংকরাচার্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে মঞ্চে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রাজ‌্যপাল সিভি আনন্দ বোসের কাছেও। ডাক পাচ্ছেন নওশাদ সিদ্দিকি, বিকাশ ভট্টাচার্য-সহ রাজ্যের সব সাংসদ ও বিধায়করাও।

কলকাতার সেই অনুষ্ঠানে থাকুন প্রধানমন্ত্রী মোদি। রাজ্য বিজেপির তরফে সেই আমন্ত্রণ জানাতে শুক্রবার দিল্লি গেলেন সুকান্ত মজুমদার। তিনি জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতি একান্ত কাম্য। তাঁকে অনুরোধ করা হবে যাতে ২৪ ডিসেম্বর মোদি কলকাতার এই অনুষ্ঠানে থাকেন। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, চব্বিশের লোকসভা নির্বাচনের  আগে হিন্দুত্বে  শান দিতে রাম মন্দির উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। তারও আগে বঙ্গে গীতাপাঠের আসর। এই আয়োজনই এ রাজ্যে গেরুয়া শিবিরকে হিন্দুত্ব আবেগে অক্সিজেন জোগাতে পারে। আর সেখানে নরেন্দ্র মোদি উপস্থিত থাকলে হাওয়া খানিকটা অনুকূলে যাওয়ার আশা দেখছে বঙ্গ বিজেপি। 

You might also like!