kolkata

3 years ago

KMC : রক্সি সিনেমা বিল্ডিংয়ের নিচে পুরসভা সিল করে দিল ১৩টি দোকান

The municipality sealed 13 shops under the Roxy
The municipality sealed 13 shops under the Roxy

 

কলকাতা, ১০ ডিসেম্বর  : ধর্মতলার চৌরঙ্গীতে রক্সি সিনেমা বিল্ডিংয়ের নিচে সিল করে দেওয়া হলো ১৩টি দোকান। কলকাতা পুরসভা সূত্রে খবর, রক্সি সিনেমা হলের নিচে বেআইনি দখলদার হটাতে শনিবার কলকাতা পুলিশ ও পৌরসভা যৌথ অভিযান চালায়। আদালতের নির্দেশ মেনেই রক্সি বিল্ডিং এই অভিযান।

এদিন লালবাজারের বিরাট পুলিশবাহিনী হাজির হয় কলকাতা পৌরসভার সামনে। সেখান থেকে পুর আধিকারিক তাঁদের নিয়ে রক্সি সিনেমার সামনে যান। দোকান বন্ধ করে সাটার নামিয়ে দেন।

আদালতের নির্দেশ অনুসারে সেপ্টেম্বরে নোটিশ দেওয়া হয় দোকানদারদের অন্যত্র সরে যেতে। ৭ দিন সময় দিলে ও কেটে গেছে কয়েক মাস। কলকাতা পুলিশকে পৌরসভার স্পেশাল কমিশনার চিঠি লেখেন সম্প্রতি। সেই অনুসারে শনিবার পর্যাপ্ত পুলিশ বাহিনীর সহায়তা নিয়ে দোকানগুলি বন্ধ করা হয়।

কলকাতা পৌরনিগমের স্পেশাল কমিশনের নির্দেশে সিদ্ধান্ত হয় এই পুরসভার সম্পত্তিতে বেআইনি দখলদার উচ্ছেদ করতে এবার অভিযানে নামবে পুরসভা।


You might also like!