kolkata

3 years ago

Education Department : সিবিআইয়ের তালিকাভুক্ত ১৬৯৮ জন গ্রুপ ডি কর্মীর চাকড়ি এবার সঙকটের মুখে

1698 Group D workers listed by the CBI
1698 Group D workers listed by the CBI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তে চিহ্নিত ১৬৯৮ জন গ্রুপ ডি পদে চাকুরিরতদের এ বার নোটিস ধরানোর প্রক্রিয়া শুরু করে দিল শিক্ষা দফতর। ২৩ ডিসেম্বর শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাটি জারি করেছেন শিক্ষা দফতরের কমিশনার শুভ্র চক্রবর্তী। নির্দেশিকাটি পাঠানো হয়েছে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (ডিআই)-দের। 

নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তে চিহ্নিত ১৬৯৮ জন গ্রুপ ডি পদে নিয়োগ হওয়া ব্যক্তিকে নোটিস ধরাতে হবে। সেই নোটিসের সঙ্গে আদালতের রায়টিও যুক্ত করে দিতে বলা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে নিযুক্ত ১৬৯৮ জনের নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম ধরা পড়েছে বলেই অভিযোগ। 

নির্দেশিকাটির সঙ্গে ১৬৯৮ জনের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। বর্তমানে তাঁরা কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই প্রত্যেক ডিআইকে তাঁদের কাজ শেষ করতে বলা হয়েছে।  

কিন্তু এমন নোটিস ধরিয়ে আদৌ কি নিয়োগ দুর্নীতিতে কোনও লাভ হবে? এমন প্রশ্ন ইতিমধ্যে তুলতে শুরু করেছে শিক্ষামহলের একাংশ। প্রশাসনের তরফে জানা যাচ্ছে, এই নোটিসের মাধ্যমে ওই চাকরিপ্রাপকদের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে অবগত করানো হচ্ছে, যাতে তাঁরা আদালতের সামনে আগামী দিনে নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ পান।  


You might also like!