Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Calcutta Medical College : ছেলে সন্তান জন্মেছে! তাই মোরগ বলি মেডিক্যালে!

Kolkata Medical College (File Picture)
Kolkata Medical College (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কুসংস্কার যে বিলুপ্ত হয়ে যায় নি তা ফের একবার প্রমানিত হল। সদ্য বাবা হওয়া এক ব্যক্তি মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেই তুকতাক ও যাগযজ্ঞের পরে মোরগ বলি দিলেন। কেননা তাঁর প্রথম সন্তান ছেলে হয়েছে। 

এই ঘটনাকে তিনি পারিবারিক সংস্কার হিসেবে ব্যাখ্যা করেছেন। যা হতবাক করেছে মেডিক্যাল কর্তৃপক্ষকে। ইডেন বিল্ডিংয়ের পিছনে এমন কিছু একটা হচ্ছে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান মেডিক্যাল কর্তৃপক্ষ। তবে ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল বলির পর্ব। এই ঘটনায় তাজ্জ্যব চিকিৎসামহল। 

মেডিক্যাল সূত্রের খবর, দিন পাঁচেক আগে সেখানে পুত্র সন্তানের জন্ম দেন পার্ক সার্কাস এলাকার এক বছর কুড়ির তরুণী। মঙ্গলবার সন্তান-সহ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। সেইমতো দুপুরেই মোরগ-সহ পুজোর বিভিন্ন উপকরণ নিয়ে মেডিক্যালে এসে হাজির হন ওই তরুণীর স্বামী ও বাড়ির লোক।

আর ছুটির পরে মা-সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার আগে, তাঁরাই প্রসূতি বিভাগের (ইডেন বিল্ডিং পিছনের দিকে নিরিবিলি জায়গায় আয়োজন করে ফেলেন পুজোর। পান, সুপুরি, কর্পূর ইত্যাদির ডালা সাজিয়ে, পানের উপর লাড্ডু রেখে ফুল, মালা দিয়ে সাজানো হয় নৈবেদ্য। তার পর গঙ্গাজল দিয়ে জায়গাটি পরিষ্কার করে সেখানে রাখা হয় মোরগটিকে। তাকেও মালা পরিয়ে, স্নান করানো হয়। তার পর বলি দেওয়া হয়।

এশিয়ার প্রথম মেডিক্যাল কলেজ, যেখানে সমাজের সব রকমের সংস্কারকে হেলায় উড়িয়ে প্রথম কোনও ভারতীয়ের হাতে শব ব্যবচ্ছেদ হয়েছিল আজ থেকে ১৮৮ বছর আগে, সেই রকম একটি প্রতিষ্ঠানে এমন একটি অভাবনীয় ঘটনা ঘটায় হতবাক মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। তাঁর বক্তব্য, ‘এই একবিংশ শতকেও যে খাস কলকাতার বুকে এমন কাণ্ড কোনও পরিবার ঘটাতে পারে, তা ভাবলেও শিউরে উঠতে হয়। এ কোথায় যাচ্ছি আমরা! খুবই লজ্জাজনক দৃষ্টান্তের সাক্ষী রইলাম আমরা সকলে।’

ঘটনার নিন্দা করছেন মেডিক্যালের উপাধ্যক্ষ তথা মেডিক্যাল সুপার অঞ্জন অধিকারীও। সদ্যোজাত ওই পুত্রসন্তানের বাবা, যিনি এই কাণ্ড ঘটিয়েছেন, পেশায় সাফাইকর্মী সেই যুবক অবশ্য নিরুত্তাপ। তাঁর বক্তব্য, ‘এটা আমাদের পরিবারের রীতিনীতির ব্যাপার।’

You might also like!