kolkata

3 years ago

Weather Update:আজ থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা, পূর্বাভাস

wbf
wbf

 

কলকাতা, ২ এপ্রিল : আজ থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও কাল থেকে পুরোপুরি শুষ্ক থাকবে আবহাওয়া। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের ৫ জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ অন্যান্য জেলাগুলিতে। তবে শনিবারের থেকে পরিস্থিতির উন্নতি হবে। তাপমাত্রাও বাড়তে চলেছে বেশ কিছুটা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিন বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।


You might also like!