Breaking News

 

kolkata

3 years ago

Manik Bhattacharya: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা : আত্মসমর্পণ করতে আদালতে মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র

Manik Bhattacharya
Manik Bhattacharya

 

কলকাতা, ৭ জানুয়ারি : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র আত্মসমর্পণ করতে আদালতে গেলেন। শনিবার ব্যাঙ্কশাল আদালতে গিয়েছেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্য। এই মামলায় চার্জশিটে তাঁদের নাম ছিল। সেই সূত্রে মানিকের স্ত্রী ও পুত্রকে তলব করেছিল আদালত। সূত্রের খবর, শনিবার তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আর্জি জানাবেন।

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছে ইডি। মানিকের পুত্র শৌভিক ভট্টাচার্যের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে শৌভিকের বিরুদ্ধে।

You might also like!