Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Kalighater Kaku: কালীঘাটের কাকু' আর কুন্তলকে নিয়ে মন্তব্য তাপসের

Kalighater Kaku, Kuntal Ghosh & Tapas (File Picture)
Kalighater Kaku, Kuntal Ghosh & Tapas (File Picture)

 

কলকাতা, ২৮ নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী তাপস মণ্ডলকে মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সাংবাদিকদের প্রশ্ন শুনে হঠাৎই তাঁর মুখে শোনা গেল ‘কালীঘাটের কাকু’ এবং কুন্তল ঘোষের নাম।

কুন্তল তদন্তকে বিপথে চালিত করছে বলে ইঙ্গিত দিয়ে তাপসের মন্তব্য, ‘‘কুন্তল তো ‘কালীঘাটের কাকু’র নামেই টাকা তুলত আমার কাছ থেকে। এখন অন্য কথা বলছে কেন বুঝতে পারছি না।’’ একই সঙ্গে নিয়োগ মামলায় গ্রেফতার তাপস জানিয়েছেন আফসোসের কথাও। বলেছেন, ‘‘কুন্তলের কাছেই আমি ফেঁসেছি।’’

মঙ্গলবার নিয়োগ মামলায় শুনানি ছিল তাপসের। জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার পথেই পুলিশের গাড়ি থেকে মুখ বার করতে দেখা যায় তাপসকে। তাঁকে দেখে এগিয়ে আসেন সাংবাদিকেরাও। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কুন্তল কেন গোপাল দলপতির নাম বলছে জানি না। ও তো আমার থেকে টাকা নিয়ে কুন্তলকে দিয়েছে।’’

সাংবাদিক জানতে চান, ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গেও। জবাবে তাপস পাল্টা বলেন, ‘‘কুন্তল আমার কাছ থেকে টাকা তুলেছে ‘কালীঘাটের কাকু’র নাম করেই। ওই বলেছিল ‘কালীঘাটের কাকু’কে এই সব টাকা দিতে হবে।’’ এর পরেই তাপসের সংযোজন, ‘‘আমি কুন্তলের কাছেই ফেঁসেছি। তাই ওর নাম করলাম।’’


You might also like!