kolkata

3 years ago

Sukanth-Suvendu : দিল্লি যাচ্ছেন সুকান্ত-শুভেন্দু, রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক

Sukanth-Suvendu is going to Delhi
Sukanth-Suvendu is going to Delhi

 

কলকাতা, ১৯ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের পর এবার দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে যোগ দেবেন তাঁরা।

বাংলায় পঞ্চায়েত নির্বাচনের কৌশল নিয়েই এই বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে । রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে রাজ্য বিজেপি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছে, সেই বিষয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজ্য বিজেপি সূত্র জানিয়েছে, রাজ্যে দলের সাংগঠনিক শক্তি এবং কেন্দ্রীয় নেতাদের সহায়তার দিকেই মূল ফোকাস থাকবে। এছাড়াও ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র। সুকান্ত ইতিমধ্যেই এ বিষয়ে বহুবার বলেছেন, তৃণমূলের নেতারা সরকারের পাঠানো তহবিল লুটপাট করে পকেট ভর্তি করছেন। এবার সেই ১০০ দিনের কাজ সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থাগুলি রাজ্যে গরু পাচারা এবং কয়লা চোরাচালান সহ অন্যান্য মামলাগুলি তদন্ত করছে। এর গতি বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।


You might also like!