Breaking News
 
Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা

 

kolkata

1 month ago

Upper Primary: ১৬০০ সুপার নিউমেরারি পদে ‘না’, মমতা জমানার নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের

The government has withdrawn the notification for additional vacancies
The government has withdrawn the notification for additional vacancies

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উচ্চ প্রাথমিকে ১ হাজার ৬০০টি সুপার নিউমেরারি পদে নিয়োগের যে সিদ্ধান্ত পূর্বতন তৃণমূল সরকার নিয়েছিল, তা থেকে সরে এল বর্তমান রাজ্য সরকার। বুধবার কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে জানানো হয়, ওই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে উচ্চ প্রাথমিকের অতিরিক্ত পদগুলিতে নিয়োগ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল। রাজ্যের এই সিদ্ধান্তের কথা আদালতেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। 

বলে রাখা ভালো, গত ২০১৬ সালের উচ্চমাধ্যমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ‘সুপার নিউমেরারি পোস্ট’ বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তৎকালীন রাজ্য সরকার। রাজ্যের এই অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত নিয়েই সেই সময় মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। ২০২৩-এর এপ্রিলে এই শূন্যপদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। পাশাপাশি, তৎকালীন মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিল আদালত। পরে মামলা যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত মতো অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, তাতে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাবে। 

ইতিমধ্যে রাজ্য সরকার বদলে যায়। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানি ছিল। নতুন সরকার হাই কোর্টে জানিয়ে দেয়, সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এগোবে না। বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। তার ফলে স্বাভাবিকভাবেই আজ থেকে আর সুপার নিউমেরারি পদের কোনও অস্তিত্ব নেই। 

You might also like!