kolkata

3 years ago

spoken english included in KMC School : পুরসভার স্কুলগুলিতে চালু হবে ‘স্পোকেন ইংলিশ’ ক্লাস

spoken english will be included in kmc schools curriculum
spoken english will be included in kmc schools curriculum

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহরজুড়ে অসংখ‌্য ইংরেজি মিডিয়াম স্কুল, তবে সে সব স্কুলের বেতন বেশ মোটা অঙ্কের, নিম্নবিত্তদের পক্ষে সে সব স্কুলে নিজেদের ছেলে মেয়েদের পড়ানো সম্ভব নয়। অন্যদিকে প্রতিযোগিতার বাজারে ইংরেজি না জানলে মুশকিল। শিক্ষাবিদরা বলছেন, ইংরেজি এখন আন্তর্জাতিক যোগাযোগের মাধ‌্যম। উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষায় সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হলে ইংরেজি জানা বাধ‌্যতামূলক। সেদিকে নজর রেখেই ‘টিচ ফর ইন্ডিয়া’-এর সঙ্গে চুক্তি করেছে পুরসভার শিক্ষা বিভাগ।  

উল্লেখ্য, শহরজুড়ে কলকাতা পুরসভার ২২৪টি স্কুল। সেখানকার ছাত্রছাত্রীদের ইংরেজিতে পারদর্শী করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি জানিয়েছিলেন, মডেল স্কুল তৈরিতে জোর দিয়েছে কলকাতা পুরসভা। তারই প্রথম ধাপ হিসাবে ‘স্পোকেন ইংলিশ’ শেখানো হবে পুর স্কুলের ছাত্রছাত্রীদের। 

প্রসঙ্গত,  ‘টিচ ফর ইন্ডিয়া’ সারা দেশের ৩০ কোটি স্কুলছুট পড়ুয়াকে নিয়ে কাজ করছে, এবার এই সংস্থার সঙ্গেই হাত মিলিয়ে কাজ করতে চলেছে কলকাতা পুরসভা। 

You might also like!