kolkata

3 years ago

Kolkata Puri Special Train : কলকাতা ও পুরীর মধ্যে আরও একমাস চলবে স্পেশাল ট্রেন

Kolkata-Puri Special Train
Kolkata-Puri Special Train

 

কলকাতা, ৩০ মার্চ : অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল কলকাতা ও পুরীর মধ্যে চলাচলকারী স্পেশাল ট্রেন আরও একমাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল আগামী ২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল প্রতি রবিবার কলকাতা থেকে এবং ০৩১০২ পুরী-কলকাতা স্পেশাল আগামী ৩ এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত প্রতি সোমবার পুরী থেকে ছাড়বে।

বৃহস্পতিবার, ৩০ মার্চ থেকে কলকাতা - পুরী স্পেশাল ট্রেনের আসন সংরক্ষণ শুরু হয়েছে, টিকিট বুকিং-এ কোনও ছাড়ের সুবিধা ও তৎকাল কোটা কার্যকর হবে না, স্পেশাল চার্জ কার্যকর হবে বলে রেল সূত্রের খবর।


You might also like!