Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Forcast: আপাতত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ, আগামী দু'দিনে তাপমাত্রা কমবে তিলোত্তমায়

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৯ নভেম্বর : আপাতত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, এই সময়ে কিছুটা নামতে তাপমাত্রার পারদ। শীতের আমেজও টের পাবেন দক্ষিণবঙ্গবাসী। হালকা শীত মালুম হবে তিলোত্তমাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে বলেও জানিয়েছেন আবহবিদরা।

ধীরে ধীরে শীতের আভাস টের পাবেন কলকাতাবাসী। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী পাঁচ দিন কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ২১ তারিখ নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এর পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!