Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Bishnapur BJP MP Soumitra Khan:রাস্তাতেই তৃণমূল নেতাকে প্রণাম করলেন বিজেপির সৌমিত্র

Bishnapur BJP MP Soumitra Khan
Bishnapur BJP MP Soumitra Khan

 

বাঁকুড়া, ১৮ জুন : লোকসভা নির্বাচনে জয়ের পরপরই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গিয়েছিল বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে। আর এবার প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে দেখে সটান প্রণাম ঠুকলেন তিনি। সৌমিত্রর এই কার্যকলাপে ফের রাজনীতির অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন কিছু ইঙ্গিত দিচ্ছেন তিনি? যদিও, বিষয়টিকে নিছক সৌজন্যতা বলেই দাবি করেছেন বিজেপি সাংসদ।

জানা গিয়েছে, সোমবার রতনপুরে সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র। ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র। চলে কুশল বিনিময়ও। আর এতেই সৌমিত্রর দল বদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে। যদিও সৌমিত্র খাঁ নিজে এই ঘটনাকে নিছকই সৌজন্যতা বলে দাবি করেছেন। তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি। সৌমিত্র বলেন, “দল আলাদা থাকতে পারে। কিন্তু সৌজন্যবোধ রাখতে হবে। একসময় ওঁর সঙ্গে রাজনীতি করেছি। উনি আমার সিনিয়র লিডার ছিলেন। একজন বয়স্ক মানুষ। তাঁকে শ্রদ্ধা জানানো আমার কাজ। আমি সেইটাই করেছি।”


You might also like!