Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Sukant Majumder:কিছু একটা তো লুকানো হচ্ছে, সন্দেশখালির ঘটনায় মন্তব্য সুকান্ত মজুমদারের

Sukant Majumder
Sukant Majumder

 

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় ফের একবার রাজ্য প্রশাসনের ভূমিকার সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তের মতে, এটা পরিষ্কার, কিছু একটা তো লুকানো হচ্ছে।

শনিবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেছেন, "তারা এমন কিছু লুকানোর চেষ্টা করছে, যা প্রকাশ্যে এলে তাঁদের সমস্যা হবে। সুতরাং, সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না - শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সেখানে যেতে পারবে। পুলিশের উপস্থিতিতে নৃশংসতা হওয়ায়, পুলিশকে দেখে জনসাধারণ উত্তেজিত হয়ে পড়ছে।"

দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, অথচ এখনও অশান্তির আগুন নেভেনি সনদেশখালিতে। বিজেপি, কংগ্রেস ও সিপিআই (এম)-সহ কোনও দলকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে না। স্থানীয় মানুষজনও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন।

You might also like!