Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Train Cancel: আগামী সপ্তাহান্তেও শিয়ালদা লাইনে কিছু ট্রেন বাতিল থাকবে

Train Cancel
Train Cancel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আগামী সপ্তাহান্তেও শিয়ালদা লাইনে কিছু ট্রেন বাতিল থাকবে।  রেলের তরফ থেকে এ খবর জানানো হল। কিছুদিন আগে পর্যন্ত ১ নম্বর থেকে ৫ নম্বর প্লাটফর্মের কাজ হওয়ার জন্য বহু ট্রেন বাতিল ছিল, প্রায় দু’দিন। তাতে নিত্যযাত্রীরা বেশ সমস্যায় পড়েন। সেই সমস্যা মিটতে না মিটতেই আবারো এক ভয়ংকর সমস্যার কথা শোনানোর রেল কর্তৃপক্ষ।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, দমদম থেকে বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। দমদম – বেলঘড়িয়া স্টেশনের মাঝে আপ ও ডাউনলাইনেও কাজ চলবে, সেই জন্য শনিবার রাত ১১ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে এই শিয়ালদা শাখায়।

জানা গিয়েছে,শনিবার শিয়ালদহ ডানকুনি শাখায় আপ ৩২২৪৯ এবং ডাউন ৩২২৫২ লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও রবিবার ওই লাইনের আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫ ও আপ ৩২২১৭ লোকাল এবং ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬ ও ডাউন ৩২২১৮ লোকাল বাতিল করা হয়েছে।

এর পাশাপাশি আরও কিছু ট্রেন বাতিল রয়েছে। কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস শনিবার দমদম-ডানকুনির বদলে দমদম-নৈহাটি-ব্যান্ডেল হয়ে গন্তব্যে পৌঁছবে।

শিয়ালদা প্ল্যাটফর্মগুলিতে যাতে ১২ বগি ট্রেন খুব সহজ ভাবেই স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে, সেই জন্যই এমন ব্যবস্থা করা হচ্ছে।

You might also like!