kolkata

3 years ago

Suvendu Adhikari : গ্রেফতার করা যাবে না শুভেন্দুকে, রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ৩ জানুয়ারি  : আগের পাঁচটি মামলার সঙ্গে কাঁথির টেন্ডার দুর্নীতির মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, মঙ্গলবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ল । ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

পরবর্তী শুনানির দিন মামলায় রাজ্যের তরফে বক্তব্য জানাবেন অ্যাডভোকেট জেনারেল। শুভেন্দুর আইনজীবীর অভিযোগ, ২৮ নভেম্বর নতুন মামলা দায়ের হয়েছে। আদালতে সেই বিষয়টি গোপন করেছে রাজ্য।

এই টেন্ডার দুর্নীতি মামলা নিয়েই সম্প্রতি কাঁথির সভা থেকে শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা যায়, “ঠিকাদার দিয়ে এখানে চক্র চালিয়েছেন উনি। তাঁরাই হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির টেন্ডার পেতেন। তাঁরাই সেচের কাজ করতেন। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাজও পেতেন তাঁরাই। আবার জেলা পরিষদের কাজও যেত তাঁদের হাতেই।”


You might also like!