
নয়াদিল্লি, ২৭ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।দেশে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে গড়কড়ির প্রচেষ্টার প্রশংসা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। নীতিন গড়করিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বুধবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "আমার মন্ত্রী সহকর্মী নীতিন গড়করিকে জন্মদিনের শুভেচ্ছা। ভারত যাতে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো এবং উন্নত সংযোগ পায়, তা নিশ্চিত করার অসংখ্য প্রচেষ্টার অগ্রভাগে রয়েছেন তিনি। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।"
Best wishes to my ministerial colleague Shri Nitin Gadkari Ji on his birthday. He is at the forefront of numerous efforts towards ensuring India gets next-generation infrastructure and enhanced connectivity. Praying for his long and healthy life.@nitin_gadkari
— Narendra Modi (@narendramodi) May 27, 2026
