Country

1 hour ago

Fire in Ayodhya: অযোধ্যায় সিএনজি চালিত অটোরিক্সায় আগুন, রক্ষা পেলেন পুণ্যার্থীরা

CNG Auto-rickshaw Carrying Devotees Catches Fire in Ayodhya
CNG Auto-rickshaw Carrying Devotees Catches Fire in Ayodhya

 

অযোধ্যা, ২৭ মে : উত্তর প্রদেশের অযোধ্যায় আগুন ধরে গেল সিএনজি চালিত একটি অটোরিক্সায়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় অটোরিক্সাটি। অল্পের রক্ষা পেয়েছেন ওই অটোরিক্সায় সওয়ার থাকা পুণ্যার্থীরা। এই ঘটনায় বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে অযোধ্যায় লতা মঙ্গেশকর চকে পুণ্যার্থী বোঝাই একটি সিএনজি অটোরিক্সায় আগুন লেগে যায়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অটোচালক চন্দ্রপ্রকাশ শর্মা বলেন, “আমি এখানে অযোধ্যায় গাড়ি চালাই, কিন্তু আমার বাড়ি ভরতপুরের নন্দীগ্রামে। অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি, কিন্তু গাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।”

দমকল কর্মী মনীশ কুমার বলেন, “পুলিশ লাইনস কন্ট্রোল রুম থেকে সতর্কবার্তা পাওয়া মাত্রই আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে পৌঁছে আমরা দেখি, ভয়াবহ আগুন জ্বলছে; আমাদের দ্রুত পদক্ষেপ এবং পাম্পিং কার্যক্রমের মাধ্যমে আমরা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনি। কোনও হতাহত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে—আগুন প্রচণ্ড তীব্রতায় জ্বলছিল। আমরা আমাদের ফায়ার ইঞ্জিন ব্যবহার করে জল পাম্প করে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলি।”

You might also like!