Breaking News

 

kolkata

3 years ago

Science and technology fair : কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

Science and technology fair begins in Kolkata
Science and technology fair begins in Kolkata

 

কলকাতা, ১৯ জানুয়ারি  : বৃহস্পতিবার কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হতে চলেছে। চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

মেলা মানেই আমাদের যে ধারণা থাকে তার থেকে এই মেলা একটু আলাদা। মেলার প্রতিটি স্টলে থাকবে বিজ্ঞানের স্বাদ। করোনার জন্য গত বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছিল অনলাইনে। এবার সব বাধা পেরিয়ে ফের একবার পুরনো ছন্দে ফিরছে হেদুয়া পার্কের বিজ্ঞান মেলা। মজার বিষয় হল, আপনি যেমন এই মেলা ঘুরে বিজ্ঞানের খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবেন, তেমনই মেলার অংশও হতে পারেন।

এ মেলায় থাকছে বিভিন্ন প্রতিযোগিতা, যেখানে যে কেউ অংশ নিতে পারেন অনায়াসেই। মেলার বিশেষ আকর্ষণ মেধা অন্বেষণ, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, আন্তঃবিদ্যালয় ও আন্তঃমহাবিদ্যালয় বিজ্ঞান মডেল প্রতিযোগিতা, প্রবন্ধ ও অঙ্কন প্রতিযোগিতা।

মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে বের করে আনার জন্য সারাবছরই কাজ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সেই বিজ্ঞান মঞ্চের উদ্যোগেই বছরের পর বছর অনুষ্ঠিত হচ্ছে আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারকস্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। দেখতে দেখতে এবছর এই মেলা ২৪ বছরে পড়ল। তাই মেলা ঘিরে বাড়তি উন্মাদনা চোখে পড়ার মতো।

সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌল বিজ্ঞান কেন্দ্রের প্রাক্তন ডিরেক্টর তথা আইআইটি খড়্গপুরের অধ্যাপক সুমিতকুমার রায় এই মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র, ইন্ডিয়ান অয়েলের জেনারেল ম্যানেজার সুরজিৎ সাহা, স্কটিশ চার্চ কলেজের অধ্যাপিকা মঞ্জুরি মণ্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি কলকাতার অধ্যাপক সিদ্ধার্থ দত্ত প্রমুখের।

You might also like!