Breaking News

 

kolkata

3 years ago

School : পড়ুয়াদের সুরক্ষায় পুলকার এবং স্কুল বাসের জন্য অ্যাপ আনবে পরিবহণ দফতর

School Bus App
School Bus App

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃছাত্র-ছাত্রীদের পুলকার বা স্কুল বাসে যাতায়াত নিয়ে একাধিক বার বিভিন্ন ইস্যুতে অভিযোগ উঠেছে,এবর শিক্ষার্থীদের যাতা্যাত কে আরো সুরক্ষিত করতে  খুব শীঘ্রই স্কুল বাস ও পুলকার নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার চালু করতে চলেছে একটি বিশেষ অ্যাপ, স্কুল পড়ুয়াদের যাতায়াতকে সুরক্ষিত করতে এমন উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ দফতর এই বিষয়ে উদ্যোগ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।    

স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই অ্যাপটির ব্যবহার করলে অভিভাবকরা সহজেই যাতায়াতের পথে সন্তানদের গাড়ির গতিবিধি জানতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে যেমন তাদের যাতায়াতের যানবাহনের গতিবিধি জানা যাবে, তেমনই যাত্রাপথে তাদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হবে বলে দাবি করেছেন পরিবহণ দফতরের এক কর্তা। 

সূত্রের খবর, সরকারি উদ্যোগে এই অ্যাপ চালু হলেও বেসরকারি ক্ষেত্রেও এর সুবিধা মিলবে। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে যে সব ছাত্র-ছাত্রী পুলকার বা স্কুল বাসে যাতায়াত করে, তাদের অভিভাবকরা যেমন এই অ্যাপটি থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াত প্রসঙ্গে যাবতীয় তথ্য হাতে পেয়ে যাবেন, বেসরকারি স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা একই ভাবে এই সুবিধা পাবেন। যে কোনও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এই অ্যাপটি। মোবাইলে অ্যাপটি ডাউনলোড করার পরেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে এই অ্যাপটিকে কাজে লাগাতে পারবেন অভিভাবকরা। 

এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সুরক্ষা কয়েক গুন বেড়ে যাবে বলে আশা করা যায়। সূত্রের খবর আগামী কয়েক মাসের মধ্যে এই অ্যাপটি চালু করা হতে পারে বলে মনে করা হচ্ছে।


You might also like!