Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Eastern Rail:রেজাল্টের আগে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, দেখে নিন তালিকা

Eastern Rail
Eastern Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শনিবার সপ্তম দফার ভোট। অর্থাৎ শেষ দফা। মূলত, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহার, বসিরহাট, দমদম, বারাসত, জয়নগর ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে হতে চলেছে ভোট। আর তাই শেষ দফা ভোটের আগে বাড়তি উদ্যোগ নিল রেল। স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে তা শুধুমাত্র ভোটকর্মীদের জন্য।

আগামী ১ ও ২ জুন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের অনুরোধে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ দক্ষিণে কিছু বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। 

নামখানা - শিয়ালদহ স্পেশাল: ১ জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে। যা ২ জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল: ২ জুন রাত ১ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ২টো ২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ক্যানিং-শিয়ালদহ স্পেশাল: ২রা জুন রাত ১ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ২টো ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে।

এছাড়াও, ৩৪১৬৫ বজবজ - শিয়ালদহ ইএমইউ লোকাল ২ জুন রাত ১২.০৫- এর পরিবর্তে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছাড়বে।

অনেক সময়ই দেখা যায়, শিয়ালদা দক্ষিণ শাখায় থাকা একটি স্টেশন থেকে ভোটকেন্দ্র অনেকটা ভেতরে হয়। ভোট শেষ করে বাড়ি ফিরতে সমস্যায় পড়ে যান ভোটকর্মীরা। তবে এবার তাদের জন্য সুখবর। গভীর রাতে ভোটের কাজ শেষ হলেও নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন ভোটকর্মীরা। 


You might also like!