kolkata

3 years ago

Celebration of Poila Baisakh: ১৪৩০ বঙ্গাব্দকে স্বাগত জানাল বাংলা, নববর্ষে দক্ষিণেশ্বর ও কালীঘাটে ভক্তদের ভিড়

Poila Baisakh celebrated in bengal
Poila Baisakh celebrated in bengal

 

কলকাতা, ১৫ এপ্রিল : উৎসবের আমেজে নতুন বঙ্গাব্দকে স্বাগত জানাল আপামর বাঙালি। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর এল ১৪৩০। নববর্ষের সকাল থেকে শুরু হয়ে যায় গঙ্গায় পুণ্যস্নান, বিভিন্ন দোকানে হালখাতা৷ নববর্ষের আবাহনে মেতেছে গোটা বাংলা৷ কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার ভিড় লক্ষ্য করা গিয়েছে শনিবার।

বাংলা নববর্ষের সকাল থেকেই তারাপীঠে ভক্ত সমাগম দেখা গিয়েছে। নতুন বছরের শুভকামনা নিয়ে মায়ের উদ্দেশে পুজো দিচ্ছেন ভক্তরা। বাংলা নববর্ষের প্রথম দিনে সকাল থেকেই দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, কালীঘাট মন্দির-সহ বিভিন্ন দেবদেবীর মন্দিরে ভক্তরা মঙ্গল কামনায় পুজো দেন। দোকানে দোকানে চলে হালখাতা অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠান ও প্রভাত ফেরির আয়োজন করা হয়।


You might also like!