Breaking News

 

kolkata

3 years ago

Mamata Banerjee : আবারও ৩ দিন জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা : জেলায় বিশেষ জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্প পরিষেবা প্রদান অনুষ্ঠানে ইতিমধ্যেই একাধিক জেলায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর কর্মসূচি।

জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর তিনটে নাগাদ হেলিকপ্টারে করে জামশেদপুর থেকে রাঁচি হয়ে পুরুলিয়া আসবেন মুখ্যমন্ত্রী। সেখানেই সার্কিট হাউসে রাত্রিযাপন। পরের দিন দুপুর ১২টার সময়ে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কলেজ ও কলেজিয়েট ময়দানে প্রশাসনিক সভা তাঁর। ওই দিনই দুপুর ২টোতে পুরুলিয়া জেলার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে প্রশাসনিক সভা করবেন তিনি। রাতে পুরুলিয়া সার্কিট হাউসেই রাত্রিযাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ ফেব্রুয়ারি দুপুর ১১টা নাগাদ পুরুলিয়া থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়ায় যাবেন তিনি। বাঁকুড়াতে দুপুর ১২টা নাগাদ প্রশাসনিক সভা তাঁর।

বিশেষ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের সভা হতে পারে ভার্চুয়ালি। মুখ্যমন্ত্রী খতিয়ে দেখতে পারেন রানি শিরোমণি গড়ের রাজ্য সংরক্ষিত সৌধের কাজ। সভা হতে পারে ঝাড়গ্রাম জেলাতেও। উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারি বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী’ প্রস্তাব পাশ করাতে উদ্যোগী রাজ্য। অন্যদিকে, সাঁওতালদের সারি ও কুড়মিদের সারনা ধর্মকে মান্যতা দিতে বিধানসভায় একটি প্রস্তাব আনতে চলেছে রাজ্য। আর এই ফেব্রুয়ারিতেই ভূমিপুত্র-কন্যা অধ্যুষিত জঙ্গলমহলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


You might also like!