Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

kolkata

3 years ago

Naushad Siddiqui : এবার হাইকোর্টে জামিনের আবেদন নওশাদ সিদ্দিকীর

Naushad Siddique
Naushad Siddique

 

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি  : নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি, তবে তাতে কোনও লাভ হয়নি। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা কেন হয়েছে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।এবার কলকাতা হাইকোর্টের জামিনের আর্জি জানালেন নওশাদ সিদ্দিকী তাঁর গ্রেফতারির প্রায় এক মাস পার হয়ে গিয়েছে। ২১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে একের পর এক মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। কখনও পুলিশ হেফাজতে, কখনও জেল হেফাজতে থাকছেন আইএসএফ বিধায়ক। শুক্রবারই হাইকোর্টে আবেদন জানানো হয় বিধায়কের তরফে।


হেয়ার স্ট্রিট থানার মামলায় গত বুধবার ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে নওশাদকে। এছাড়া কলকাতার পৃথক তিনটি থানাতে নওশাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। নিউমার্কেট থানার মামলায় নওশাদ সিদ্দিকীকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল পুলিশের তরফে। সেই আবেদন মঞ্জুর হয়। ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে থাকতে হবে।


গত ২১ জানুয়ারি ভাঙড়ের অশান্তির জের পৌঁছয় ধর্মতলায়। আইএসএফের কর্মী-সমর্থকেরা পথ অবরোধ শুরু করলে তাঁদের সরাতে যায় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে নওশাদ শিবিরের কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা ধর্মতলা চত্বর। গ্রেফতার করা হয় নওশাদ আরও ১৮ আইএসএফ কর্মী-সমর্থককে।


You might also like!