Breaking News

 

kolkata

3 years ago

C V Anand Bose : সরানো হচ্ছে রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে

C V Anand Bose-Nandini Chakraborty
C V Anand Bose-Nandini Chakraborty

 

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি  : রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানো হচ্ছে বলে সূত্রের খবর। রবিবার রাতেই এই খবর সামনে এসেছে। সূত্রের খবর, রাজ্যপাল নতুন টিম তৈরি করছেন। তাই সরানো হচ্ছে নন্দিনীকে।

সূত্রের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইচ্ছাতেই সরানো হচ্ছে তাঁর প্রধান সচিবকে। সিভি আনন্দ বোসের আগে পূর্ণ সময়ের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তাঁর সঙ্গে বিভিন্ন ইস্যুতে রাজ্যের সংঘাত দেখা গিয়েছিল। কখনও কখনও রাজ্য-রাজভবন তরজা সপ্তমেও পৌঁছেছে। তবে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির ভোটে লড়ার জন্য রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিতেই সাময়িক সময়ের জন্য এই পদে আসেন লা গণেশন। তাঁর সঙ্গে রাজ্যের সম্পর্ক যথেষ্ট ভাল ছিল। এরপর রাজ্যপালের দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। তাঁর শপথ অনুষ্ঠান থেকেই রাজ্যের সঙ্গে সুসম্পর্কের আভাস মিলেছিল। এরপর সময় যত এগিয়েছে, সে সম্পর্ক নজরে পড়েছে। এ নিয়ে বিজেপির বিস্তর অভিযোগও ছিল। কখনও সরাসরি, কখনও ঘুরিয়ে সে কথা বলেছেন বঙ্গের বিজেপি নেতারা।

সম্প্রতি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। সে সময় বিজেপি নেতারা বলেছিলেন, ধীরে ধীরে ভুল ভাঙবে। তাঁদের বক্তব্য ছিল রাজ্যপালকে ভুল বোঝানো হচ্ছে। বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিধায়কদের শোরগোল নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। তবে তাল কাটে শনিবার। রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, রাজ্যপাল তাঁকে আশ্বস্ত করেছেন, কোনও দুর্নীতি ও হিংসা মান্যতা পাবে না।


You might also like!