Breaking News

 

kolkata

3 years ago

Kunal Ghosh : শীঘ্রই শুরু হবে নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সংযোগের জন্য সেতু নির্মাণের কাজ : কুণাল ঘোষ

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ৬ জানুয়ারি  : নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সংযোগের জন্য খুব শীঘ্রই সেতু নির্মাণের কাজ শুরু হবে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কলকাতায় একথা জানিয়েছেন। তিনি জানান, খুব শীঘ্রই সরকারিভাবে এই সেতু তৈরির কথা ঘোষণা করা হবে।

শুক্রবার কুণাল ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের সময় বলেছিলেন নন্দীগ্রামে তিনি বহু কাজ করবেন। এবার হলদিয়া-নন্দীগ্রাম সেতু রাজ্য তৈরি করবে। এটা ঘোষণা করা হল। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে৷ বর্তমানে নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্য়ে যাতায়াত খুবই কষ্টকর। দীর্ঘদিনের দাবি ও চাহিদা ছিল৷ মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম-হলদিয়ায় বহু প্রতীক্ষিত সেতু উপহার দিতে চলেছেন। ডিপিআর তৈরির কাজ শুরু হল।’

তৃণমূল মুখপাত্র আরও বলেন ‘বহুদিন ধরেই এই সেতু চাইছিলেন সেখানের মানুষ৷ বিপুল রাস্তা ঘুরতে হত৷ জলযানের উপর নির্ভরশীল হতে হয়৷ এবার সেতু হলে মানচিত্র বদলে যাবে। অর্থনৈতিক অবস্থা বদলে যাবে৷


You might also like!