kolkata

3 years ago

Trains canceled on Kharagpur : সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজ, খড়্গপুর শাখায় বাতিল একাধিক ট্রেন

Trains canceled on Kharagpur (Symbolic Picture)
Trains canceled on Kharagpur (Symbolic Picture)

 

হাওড়া, ১৪ মে : ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখায় সাঁতরাগাছি স্টেশনের চতুর্থ ফুট ওভার ব্রিজের কাজের জন্য পাওয়ার ব্লক করা হল। যার জেরে আজ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি একগাদা দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষেপিত করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ।

রেলের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ চলবে। সাঁতরাগাছির চতুর্থ ফুট-ওভার ব্রিজের কাজ চলবে ওই সময়ে। সেই কারণে শনিবার থেকেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।


You might also like!