Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : শীতের দাপট সামান্য কমল তিলোত্তমায়, আপাতত ঠান্ডা থেকে নিস্তার নেই দুই বঙ্গের

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৯ জানুয়ারি : আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই, তবুও আগের দিনের তুলনায় সোমবার সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। এদিন কলকাতার তাপমাত্রা বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। গত তিন দিন যে ভাবে হাড় কাঁপানো ঠান্ডায় কাবু হয়েছিল মহানগরী, সোমবার শীতের সেই দাপট উধাও হয়ে গিয়েছে। তবে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম রয়েছে সোমবারও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম, ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

তিলোত্তমায় তাপমাত্রা বাড়লেও, জেলায় জেলায় শীত বেশ ভালোই মালুম হয়েছে। কনকনে ঠান্ডায় কেঁপেছে গ্রাম বাংলা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘন কুয়াশাচ্ছন্ন ছিল। এদিকে, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আগামী দু'দিন তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও তার পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সপ্তাহের শেষে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। উধাও হয়ে যেতে পারে শীতের আমেজ।


You might also like!