Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Metro service:শুক্রবার থেকে রাত ১১টাতেও মিলবে মেট্রো পরিষেবা

Metro service
Metro service

 

কলকাতা, ২৪ মে : কলকাতা শহরে বর্তমানে মেট্রো পরিষেবা রাত ১০টার মধ্যেই শেষ হয়ে যায়। ফলে আরও পরে যারা বাড়ি ফেরেন বিভিন্ন কাজ থেকে তাঁদের সমস্যা হয়। তবে সমগ্র কলকাতাবাসীর জন্য সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার থেকেই রাত ১১টায় মেট্রো চালানো শুরু হবে। যদিও আপাতত তা পরীক্ষামূলকভাবে চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ব্লু লাইনে শুক্রবার থেকেই রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত ১১টায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যাবে। সমস্ত স্টেশনেই সেই ট্রেন থামবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে যাতে টোকেন বা স্মার্ট কার্ড নিতে কারও সমস্যা না হয়।

উল্লেখ্য, কলকাতা মেট্রোর নর্থ-সাউথ মেট্রো করিডরে রাতে আরও বেশি সংখ্যক মেট্রো চালানোর দাবি তুলে আসছেন যাত্রীরা। কারণ এতদিন যে সময় শেষ মেট্রো মিলত, তাতে অনেকেরই বাড়ি ফিরতে সমস্যা হত। তাঁরা শেষ মেট্রো ধরতে পারতেন না। গাড়ি বা বাস অন্য কোনও পরিবহণের মাধ্যমে ফিরতে হত নিত্যযাত্রীদের।


You might also like!