Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Game

1 hour ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, টানা তৃতীয় জয়ে লিগ টেবিলের পাঁচে উঠেছে লিভারপুল

Hugo Ekitike of Liverpool shoots to score against West Ham United during their Premier League
Hugo Ekitike of Liverpool shoots to score against West Ham United during their Premier League

 

লিভারপুল, ১ মার্চ  : অবনমন অঞ্চলের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স উপহার দিল লিভারপুল। দুই অর্ধেই গোল উৎসব করে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল আর্না স্লটের দল লিভারপুল। অ্যানফিল্ডে শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। তাদের গোলদাতা হলেন উগো একিটিকে, ভার্জিল ফন ডাইক, আলেক্সিস মাক আলিস্তের ও কোডি হাকপো। লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয় পেল লিভারপুল। এই জয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এল। ২৮ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে উঠেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, ওল্ড ট্র্যাফোর্ডের দলটি এক ম্যাচ কম খেলেছে। আর এবারের লিগে ১৫ ম্যাচ হারল ওয়েস্ট হ্যাম। ২৫ পয়েন্ট নিয়ে আছে ১৮ নম্বরে।

You might also like!