Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Game

1 hour ago

Lamine Yamal hits hat-trick: লা লিগা, ইয়ামালের হ্যাটট্রিক, এগিয়ে গেল বার্সিলোনা

Lamine Yamal scores Barcelona's first goal
Lamine Yamal scores Barcelona's first goal

 

বার্সিলোনা, ১ মার্চ  : কাম্প নউয়ে শনিবার রাতে ভিয়ারেয়ালের বিরুদ্ধে লিগ ম্যাচটি ৪-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। প্রথমার্ধেই দুই গোল করে দলকে এগিয়ে নেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমান পাপ গেয়ি। পরে কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা লেভানদোভস্কি। ম্যাচে ৭৩ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে বার্সিলোনা। ভিয়ারেয়ালের ছয় শটের একটি ছিল লক্ষ্যে। ২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট হলো ৬৪। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারেয়াল।

You might also like!