Breaking News
 
CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ

 

Country

7 months ago

Rain in Delhi: আচমকাই বৃষ্টি দিল্লিতে, রাজধানীতে উন্নতিও আবহাওয়ার

Rain in Delhi
Rain in Delhi

 

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : আচমকাই বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বুধবার ভোর থেকেই দিল্লিতে হালকা বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির সৌজন্যে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। অক্ষরধাম, কর্তব্য পথ, ইন্ডিয়া গেট, রাজকোরি গ্রাম, মোতি বাগ প্রভৃতি এলাকায় ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সকালেও চলতে থাকে।

দিল্লি-এনসিআরের কিছু অংশ হালকা বৃষ্টিপাতের ফলে তাপমাত্রাও কিছুটা কমেছে। ইন্ডিয়া গেট, কর্তব্য পথ ও অক্ষরধাম মন্দির এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে এদিন। সোমবারই রাজধানী দিল্লিতে অস্বাভাবিক গরম ছিল, তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যায়। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা চলতি মরশুমের গড়ের চেয়ে সাত ডিগ্রি বেশি। এরপর বুধবার স্বস্তির বৃষ্টিতে ভিজল জাতীয় রাজধানী।

You might also like!