Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

kolkata

5 months ago

CM Mamata Banerjee : ‘নেপালে শান্তি ফিরে আসুক’, হিংসা কবলিত নেপালে এখনই যাত্রা না করার পরামর্শ মমতার!

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গণবিক্ষোভের জেরে প্রতিবেশী দেশে সরকার পতনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সদ্য পদত্যাগী নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এখন কার্যত পালানোর পথ খুঁজছেন বলে খবর। বাংলার সীমান্তঘেঁষা এই দেশের রাজনৈতিক অস্থিরতা এপারে প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা। সেই  প্রসঙ্গেই মঙ্গলবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

মুখ্যমন্ত্রীর কথায়, ”নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা  কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে  শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।” মুখ্যমন্ত্রীর আরও সতর্কবার্তা, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এই মুহূর্তে নেপালে না যান। বললেন, ”কেউ হঠাৎ করে ঝুঁকি নিয়ে ওখানে চলে যাবেন না। আমাদের না জানিয়েও যাবেন না।” 

মঙ্গলবার তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধে ডুয়ার্সে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন। তার আগে ফের একবার এসআইআর নিয়ে দলের আপত্তির কথা জানিয়ে গেলেন। স্পষ্ট বললেন, ”এসআইআরের বিরুদ্ধে আমরা। ওই  কাজ এক, দুদিনের নয়। ৩, ৪ বছর লেগে যাবে। যখন হবে, তখন দেখা যাবে। তবে ভোটার কার্ড, আধার কার্ড যত্ন করে রাখুন। যাঁদের নেই, তাঁরা এপিক বানিয়ে নেবেন। ওটা রাখলেই হবে।” উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরে বাঙালি অস্মিতা নিয়ে কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে সবমহলের।

You might also like!