kolkata

2 years ago

kolkata water logging: অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন কলকাতার নানা প্রান্ত, জনজীবন বিপর্যস্ত মহানগরীতে

Heavy Rainfall in Kolkata (File Picture)
Heavy Rainfall in Kolkata (File Picture)

 

কলকাতা, ২৮ জুন: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওডিশা উপকূলে নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। বেশ কয়েক পশলা ভারী বৃষ্টিতে নীচু এলাকাগুলিতে জলও জমে গিয়েছে। সারারাত বৃষ্টি হওয়ার ফলে কলকাতা শহরের বিভিন্ন এলাকায় অল্পবিস্তর জল জমেছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকায় সমুদ্র রয়েছে উত্তাল। মৎস্যজীবীদের এই মুহূর্তে সমুদ্রে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত থেকেই বৃষ্টিতে ভিজতে শুরু করেছে কলকাতা-সহ রাজ্যের কয়েকটি জেলা। মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টির ফলে বিপদে পড়েছেন নিত্যযাত্রীরা। কলকাতার নিচু এলাকায় ইতিমধ্যেই রাস্তায় জল জমেছে। জল জমার কারণে ট্র্যাফিকের সমস্যায় পড়েছেন যাত্রীরা। গড়িয়া থেকে যাদবপুর, মানিকলতা থেকে বালিগঞ্জ-কলকাতার নানা প্রান্তে অবিশ্রান্ত বৃষ্টির ফলে রাস্তায় জল জমে গিয়েছে। রাতভর বৃষ্টিতে জল থইথই কলকাতার বহু রাস্তা। আরও বৃষ্টি হলে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি আরও জলমগ্ন হওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ।


You might also like!