Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

kolkata

5 months ago

Mamata Banerjee:কন্যাশ্রী-নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষোভ, নেপালের হিংসায়ও চিন্তিত মুখ্যমন্ত্রী

Mamata Banerjee....
Mamata Banerjee....

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:উত্তরবঙ্গে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন কন্যাশ্রীতে। তবে মাঝরাতে সেখান থেকে পাড়ি জমান উত্তরকন্যায়। জানা গিয়েছে, কন্যাশ্রীতে নেটওয়ার্ক সমস্যার কারণে নেপালের অশান্ত পরিস্থিতি সংক্রান্ত খবরে নজর রাখতে তিনি উত্তরকন্যায় চলে আসেন।

মঙ্গলবার তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধে ডুয়ার্সে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। উত্তরবঙ্গ সফর শুরুর আগে হিংসা বিধ্বস্ত নেপাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দিনভর তাঁর নজরে ছিল নেপালের পরিস্থিতি। উত্তরবঙ্গে গিয়ে কন্যাশ্রী বাংলোয় পৌঁছনোর পর দেখা যায়, নেটওয়ার্কের সমস্যা। ফলে নেপালের খবর পেতে সমস্যা হচ্ছিল তাঁর। সেই কারণেই মুখ্যমন্ত্রী আর কন্যাশ্রীতে থাকতে চাননি। তাই মাঝরাতে চলে যান উত্তরকন্যায়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে যাওয়ার সময় নেপালের অশান্তি নিয়ে মমতা বলেছিলেন, “নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।”

You might also like!