Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Loksabha Election 2024 : মমতার ভর্ৎসনার পর অভিষেকের হস্তক্ষেপে গলল বরফ, মঙ্গল থেকেই শুরু 'ঊষা' প্রচার

Mamata Banerjee, Usharani Mandal, Abhishek Banerjee
Mamata Banerjee, Usharani Mandal, Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমঙ্গলবার থেকে প্রচারে নামছেন মিনাখাঁর বিধায়ক উষারানি মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল । দিন কয়েক ধরে তাঁদের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে তাঁদের তীব্র ভাষায় আক্রমণও করেছিলেন । তারপর থেকেই ওই দম্পতি প্রচার বন্ধ করে দেন । বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা তুঙ্গে ওঠে । অবশেষে অভিষেকের হস্তক্ষেপে জট কাটল ।

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে ডেকে পাঠানো হয় উষারানি ও তাঁর স্বামীকে । তৃণমূল সূত্রের খবর,উভয়কেই অবিলম্বে ভোটের প্রচারে নামতে নির্দেশ দেন অভিষেক । সব 'দ্বন্দ্ব' ভুলে মিনাখাঁ বিধানসভা থেকে বসিরহাটের প্রার্থী হাজি নুরুলের সমর্থনে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন । মঙ্গলবারই অভিষেকের নির্দেশ কার্যকর করতে তৎপর দম্পতি ।

হাড়োয়ার সভা থেকে মমতা বলেছিলেন, 'তৃণমূলের এমএলএ থাকবেন, কিন্তু মিটিংয়ে আসবেন না, তা চলবে না! যত ক্ষণ না ক্ষমা চেয়ে পায়ে ধরবে, তত ক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না! মানি না! মানি না!' উল্লেখ্য, হাড়োয়ায় নির্বাচনী জনসভা আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল দলের বিরোধী গোষ্ঠীর হাতে । তারপরই, মমতার সভাতে অনুপস্থিত ছিলেন তাঁরা ।


You might also like!