Breaking News

 

kolkata

3 years ago

Kolkata High Court : এজলাসের বাইরে বিক্ষোভের প্রতিবাদে 'লইয়ার্স ফর জাস্টিস'

'Lawyers for Justice' protests outside the Assembly
'Lawyers for Justice' protests outside the Assembly

 

কলকাতা, ১২ জানুয়ারি  : এজলাসের বাইরে বিক্ষোভের প্রতিবাদ তুলে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারস্থ ‘লইয়ার্স ফর জাস্টিস’ নামে আইনজীবী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। এদিকে, এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় আরও কড়া বিচারপতি রাজাশেখর মান্থা।

ঘটনার সূত্রপাত গত সোমবার। ওইদিন সকাল থেকে কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে শামিল হন আইনজীবীদের একাংশ। তিনি এজলাসে এসেও বিক্ষোভের জেরে চলে যান। ‘লইয়ার্স ফর জাস্টিস’-এর সদস্যদের দাবি, এই ঘটনা আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করেছে। যে বা যারা এই কাজ করেছেন তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

যারা এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন তাঁদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতির। হাই কোর্ট সূত্রে খবর, মান্থার নির্দেশের পরই শুরু হয়েছে শনাক্তকরণের প্রক্রিয়া।

বিচারপতির বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা গিয়েছে। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা – “লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?”

You might also like!