Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : রবিবারও জবুথবু কলকাতা, শৈত্যপ্রবাহে কাঁপছে জেলা

WEather Forecast
WEather Forecast

 

কলকাতা, ৮ জানুয়ারি : রবিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রইল ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নেমে গিয়েছে। এ দিন দক্ষিণবঙ্গে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়ায়। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি কম। এবং যা ছুঁয়ে ফেলেছিল দার্জিলিংকে। দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার জন্য সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি ছিল।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা ৩ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় অব্যাহত পারদপতন।

আবহবিদরা জানিয়েছেন, আগামী ৩ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কলকাতায় পারদও ১২ ডিগ্রির আশপাশেই থাকবে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের ৫ জেলায়। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহ হতে পারে।


You might also like!