Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Kolaghat Firecracker Factory Blast: ফিরল এগরার স্মৃতি,পূর্ব মেদিনীপুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ

Kolaghat Firecracker Factory Blast
Kolaghat Firecracker Factory Blast

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের পর বছর ঘুরতে না ঘুরতেই এবার কোলাঘাটে বিস্ফোরণ । রবিবার রাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিতে অবৈধ বাজি কারখানা ছিল। বিস্ফোরণের জেরে গোটা বাড়িটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, আশপাশেরও বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গত বছরের ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার এক বছরের মাথায় আবার পূর্ব মেদিনীপুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। খাদিকুলের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছিল প্রশাসন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, সেই ঘটনার এক বছর কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ পয়াগ গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়িতে বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। পরিবারের সদস্যেরা দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকল। স্থানীয়েরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে জায়গায় বিস্ফোরণ ঘটেছিল সেই বাড়িটি পুরোপুরি ভগ্নস্তুপে পরিণত হয়েছে। ফাটল ধরেছে আশপাশের আরও কয়েকটি বাড়িতে।

এলাকাবাসীদের অভিযোগ, কোলাঘাট থানার পয়াগ গ্রামে একাধিক অবৈধ বাজি কারখানা রয়েছে। এবং বছরের পর বছর ধরে রমরমিয়ে চলছিল বাজির ব্যবসা। প্রশাসনের একাংশের মদতেই এই অবৈধ বাজির কারবারিরা ওই এলাকায় জাঁকিয়ে বসে ব্যবসা চালাচ্ছেন বলেও অভিযোগ। পড়শি পাঁশকুড়া থানা এলাকাতেও বেশ কিছু বাজি কারখানা প্রশাসনের নাকের ডগায় এ ভাবেই চলছে বলেও স্থানীয়দের দাবি। যদিও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর, প্রতি বছর একাধিক বার অবৈধ বাজি কারখানাগুলিতে অভিযান চালানো হয়। তার পরেও লুকিয়ে-চুরিয়ে এই বাজি কারখানাগুলি চালানো হচ্ছে।


You might also like!