Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Flyover In Kolkata : শহরের ৪ সেতুর দ্রুত সংস্কারে তৎপর কেএমডিএ!

Kolkata Flyover (Symbolic Picture)
Kolkata Flyover (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেএমডিএ কলকাতার ৪টি সেতু সংস্কারের কাজ শুরু করতে চলেছে। কেএমডিএ-র কর্তারা কলকাতা পুলিশকে ওই সেতুগুলো সংস্কারের কথা জানিয়েছে। সেতুগুলো সংস্কারের কাজ শুরু হবে পুলিশ অনুমতি দেওয়ার পরেই। কেএমডিএ সুত্রে খবর, সাধারণ মানুষের সুবিধায়, রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে সবটা নির্ভর করছে পুলিশের অনুমতির উপর।

যে সেতুগুলি সংস্কার হবে, সেগুলি হলঃ পুরোনো দুর্গাপুর ব্রিজ (উল্টোডাঙায়, কেষ্টপুর ক্যানালের উপর), আলিপুরের জিরাট ব্রিজ ও ধনধান্য সেতু এবং চেতলা ব্রিজ। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা কেএমডিএ-র কর্তারা কলকাতা পুলিশকে ওই সেতুগুলো সংস্কারের কথা দিন কয়েক আগেই জানিয়েছেন।

কেএমডিএ-র এক কর্তা রবিবার বলেন, ‘চারটি সেতুই খুব গুরুত্বপূর্ণ। সে জন্যই ধাপে ধাপে সংস্কারের কাজ হবে।’ সাধারণ মানুষের যাতে যাতায়াতের সমস্যা না-হয়, সে জন্য রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে পুলিশের অনুমতির উপর সবটা নির্ভর করছে বলে জানাচ্ছেন কেএমডিএর কর্তারা।

You might also like!