Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

kolkata

3 years ago

Naushad Siddiqui: নওশাদের 'ঘনিষ্ঠ' ব্যবসায়ীকে গ্রেফতার নয়, নির্দেশ বিচারপতি মান্থার

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি  : ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুক্রবার এমনই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ওই নির্দেশ দেন। তবে ভার্চুয়াল মাধ্যমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা যাবে।

নওশাদকে গ্রেফতারের পরই ওই ব্যবসায়ীর সম্পর্কে তথ্য পান তদন্তকারীরা। ভাঙড়ের বাসিন্দা হলেও ওই ব্যবসায়ী বর্তমানে চেন্নাইয়ে থাকেন। ওই ব্যবসায়ীকে শুক্রবার তলব করেছিল কলকাতা পুলিশ। তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি গ্রেফতারি এড়াতে হাই কোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতেই শুক্রবার ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিল আদালত।

গত ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে গ্রেফতার হন দলের একমাত্র বিধায়ক নওশাদ। ধর্মতলার সভা থেকে নওশাদ-সহ বেশ কয়েক জন নেতাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। সেই থেকে জেলে রয়েছেন নওশাদরা। একাধিক বার তাঁদের জামিন খারিজ হয়েছে।

গত বুধবার নওশাদদের আদালতে হাজির করানো হয়েছিল। সেই সময় তিনি বলেছিলেন, ‘‘যা চলছে, তা হেনস্থা ছাড়া আর কিছুই নয়। তবে এই হেনস্থা করে নওশাদ সিদ্দিকির আইএসএফকে বা বাংলার বঞ্চিত মানুষকে আটকাতে পারবে না।’’ বিধায়কের অভিযোগ, জেলের অন্দরে তাঁদের উপর মানসিক নির্যাতন করা হচ্ছে।


You might also like!